spot_img

২০২০ সালে পাকিস্তানি সেনাদের হামলায় ২৪ ভারতীয় সেনা নিহত

২০২০ সালে সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় বাহিনীর ২৪ জন সেনা নিহত হয়েছেন। সে হিসাবে পাক হামলায় প্রতি মাসে গড়ে দুজন করে ভারতীয় জওয়ান নিহত হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’ দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে জম্মু-কাশ্মীরে ৫ হাজার ১০০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গড়ে প্রতিদিন ১৪ বার করে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। যা গত ১৮ বছরে হয়নি।
এতে বলা হয়, পাকিস্তানের হামলায় গোটা বছরে নিহত হয়েছেন ৩৬ জন। নিহতদের মধ্যে ২৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।

এদিকে ইংরেজি নববর্ষের দিনে নায়েব সুবেদার রবীন্দর নামে এক নিরাপত্তা বাহিনীর সদস্য পাকিস্তানের হামলায় নিহত হন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ