গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ৬৭৪ জন।
সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৮০টি। শনাক্তের হার ৩.৩৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।










