ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীর গুলিতে ৭ ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।
গত সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রামাল্লা শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত বেইট রিমা শহরে এ ঘটনা ঘটে।
ইউনিফর্ম পরা সৈন্য ও বিশেষ ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের এ শহরে প্রবেশ করে এক নিরীহ যুবককে আটক করতে গেলে সহিংস সংঘর্ষের সূত্রপাত ঘটে।
দখলদার সৈন্যরা বাধা প্রদান করা স্থানীয় যুবকদের দিকে পরিকল্পিতভাবে গুলি চালায়। এতে সাতজন আহত হয়। অভিযান শেষে ইসরাইলি বাহিনী একজন পিতা ও পুত্রকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, দখলদার ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে প্রতিদিনই ফিলিস্তিনিদের বাড়িঘরে “কাঙ্ক্ষিত” ফিলিস্তিনিদের সন্ধানের অজুহাতে হামলা চালায়। এতে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের সাথে সংঘর্ষ শুরু হয়।
সূত্র: আল ওয়াফা নিউজ এজেন্সি











