হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী’র কারামুক্তির পর প্রথম নোয়াখালীতে আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেন নোয়াখালী জেলার ওলামায়ে কেরাম।
গতকাল সোমবার (২ জানুয়ারি) রাত ৮টায় নোয়াখালী চৌমুহনীতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় মাওলানা ইসলামাবাদীকে ফুল দিয়ে বরন করেন মিরওয়ারিশপুর হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন সাহেব ও কাচারিবাড়ী মসজিদের খতীব মাওলানা আব্দুল কবীর সাহেব সহ স্থানীয় উলামায়ে কেরাম।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নিজামুদ্দিন, মাওলানা আব্দুল কবীর, মাওলানা কাজী জহির, মাওলানা কাজী সলিম, মাওলানা এনামুল হাসান ফারুকী, মুফতী আবু ইউসুফ কাসেমী, মাওলানা আনোয়ার হুসাইন, মাও.নেয়ামতুল্লাহ প্রমুখ।











