spot_img
spot_img

আল আকসার গ্র্যান্ড খতিব ও ইমামের বাড়িতে হানা; তুলে নিয়ে গেছে ইহুদিবাদী ইসরাইল

মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাইদ সাবরিকে আটক করেছে সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (২ জানুয়ারি) জেরুজালেমে তার বাসভবনে সন্ত্রাসাবাদী ইসরাইলি পুলিশ ও গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দিয়ে তাকে আটক করে।

ইমাম শেখ একরিমা সাবরির পরিবারের এক সদস্য নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমকে বলেছেন, পূর্ব জেরুজালেমের আল-সুহানেহতে অবস্থিত ইমামের বাড়িতে হানা দেয় ইসরায়েলি সেনারা। তাকে কোনো কারণ না দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

আল-আকসার ইমামকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি দখলদার ইসরায়েল।

সূত্র: ডেইলি সাবাহ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ