টানা ৩৫ বছর ধরে একই মসজিদে ইমামতির দায়িত্ব থেকে বিদায় বেলায় হাফেজ মাওলানা গোলাম কিবরিয়াকে নগদ ১৫ লাখ টাকা ও নানা উপহারসামগ্রী দিয়ে এই সম্মাননা দেন চট্টগ্রাম নগরীর খুলশী কলোনি বায়তুল জান্নাত জামে মসজিদ কমিটি ও এলাকার মুসল্লিরা।।
জানা গেছে, আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া মাত্র ২৭ বছর বয়সে এই এলাকায় এসে ইমামতি ও এলাকার মক্তবে পড়ানো শুরু করেন। প্রায় তিন যুগ সময় ধরে মসজিদে ইমামের কাজ করার পর ৬২ বছর বয়সে গত ১ জানুয়ারি অবসর নেন।
মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সাব্বির হান্নান বলেন, উনি টানা ৩৫ বছর আমাদের মসজিদের ইমামতি করেছেন। একজন ইমামের কতই বা বেতন। বিদায় বেলায় আমাদের মনে হল ইমাম সাহেবকে যথাযথ সম্মান দেওয়া উচিত। এ কারণেই মসজিদ কমিটি ও এলাকাবাসী সবাই মিলে এই উদ্যোগ নিয়েছি।











