ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী পশ্চিম তীরের শহর বেথলেহেমে এক শিশুকে গুলি করে হত্যা করেছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভোর বেলায় বেথলেহেমে দখলদার সৈন্যদের গুলিতে শিশু অ্যাডাম এসাম শাকের আইয়াদ(১৫) নিহত হয়েছে।
এদিকে, সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলী বাহিনী ঘরবাড়ি তল্লাশি করতে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর ধেশেহে প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়। নিহত শিশু আইয়াদ বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে নিহত তৃতীয় ফিলিস্তিনি।











