spot_img
spot_img

সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু শক্তির মাধ্যমে আমেরিকাকে জবাব দেওয়ার হুঁশিয়ারি কিমের

সবচেয়ে ধ্বংসাত্মক পরমাণু শক্তি’র মাধ্যমে আমেরিকার উস্কানিমূলক সামরিক তৎপরতার জবাব দেবে উত্তর কোরিয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক বিবৃতিতে পিয়ংইয়ং-এর এই সতর্ক বার্তা প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কোরীয় উপদ্বীপের বিদ্যমান উত্তেজনাকে ‘চরম রেড লাইনের’ দিকে নিয়ে যাচ্ছে। কেসিএনএ বলেছে, আমেরিকা ও তার তাবেদার শক্তির সংঘাতময় সামরিক মহড়া ও বিদ্বেষী তৎপরতার কারণে কোরীয় উপদ্বীপের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একটি নয়া রেড লাইনে পৌঁছেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের এক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে উত্তর কোরিয়া কঠোর ভাষায় এ হুঁশিয়ারি উচ্চারণ করল। অস্টিন গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরে গিয়ে বলেছিলেন, ওয়াশিংটন কোরীয় উপদ্বীপে নিজের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করবে।

অস্টিন আরো বলেন, কোরীয় উপদ্বীপে যুদ্ধবিমানের পাশাপাশি যুদ্ধবিমান বহনকারী রণতরীও থাকবে। এছাড়া, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ ও অপারেশন বিষয়ক পরিকল্পনাগুলো আগের মতো অব্যাহত থাকবে।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ