মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সরকারি ই-মেইল ব্যবহার করে জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক; প্রতিবাদ জানাতে বঙ্গভবনে প্রতিনিধি দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দলটি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছাবে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে এবং বিস্তারিত আলোচনার জন্য প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছাবে।

দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল (assistantprogrammer@bangabhaban.gov.bd) ব্যবহার করে একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল। ‘Case-Study-Election.accdr’ নামের একটি ফাইলে ক্লিক করার পরপরই আমীরের এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।

গত শনিবার বিকেলে অল্প সময়ের জন্য অ্যাকাউন্টটি হ্যাকড ছিল এবং ওই সময়ের মধ্যেই একটি বিতর্কিত নারীবিদ্বেষমূলক পোস্ট দেওয়া হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ