মাদক চাষ নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।
রোববার (৩ এপ্রিল) আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়।
এতে বলা হয়েছে, এখন থেকে সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হলো। কেউ এই আদেশ লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে ফসল ধ্বংস এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শরিয়া আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার অথবা পরিবহনও নিষিদ্ধ করেছে আফগান সরকার।











