spot_img
spot_img

শরিয়তপুরে আওয়ামী লী‌গের দুই পক্ষের সংঘর্ষ; নিহত ১

শরিয়তপুর সদর উপ‌জেলার চিতলিয়া ইউ‌নিয়‌নে আধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে আওয়ামী লী‌গের দুই পক্ষের সংঘ‌র্ষে কুদ্দুস বেপারী নামে একজন নিহত হ‌য়ে‌ছে। এ সময় আরও ১০ জন আহত হ‌য়ে‌ছে।

আজ সকা‌লে ঈদের জামাত শেষে বা‌ড়ি ফেরার প‌থে এ ঘটনা ঘ‌টে।

নিহত কুদ্দুস বেপারী চিত‌লিয়া ইউনিয়‌নের মজুমদার কা‌ন্দির বা‌সিন্দা ও ইউনিয়‌ন আওয়ামী লী‌গের ২ নং ওয়ার্ড সভাপ‌তি।

নিহ‌ত ব্যক্তির স্বজন ও পু‌লিশ জানায়, আজ সকা‌লে চিতলিয়া ইউ‌নিয়‌নের মজুমদার কা‌ন্দির ঈদের জামাত শে‌ষে স্থানীয় আওয়ামী লী‌গের বর্তমান চেয়ারম‌্যান আব্দুস সালাম হাওলাদার ও থানা আওয়ামী লীগের সহসভাপ‌তি হারুন হাওলাদারের সমর্থক‌দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘ‌টে। এ সময় ২নং ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি কুদ্দুস বেপারীসহ প্রায় ১০ জন গুরুতর আহত হয়।

আহত‌দের উদ্ধার ক‌রে শরীয়তপুর সদর হাসপাতা‌লে আনা হ‌লে চি‌কিৎসক কুদ্দুস বেপারী‌কে মৃত ঘোষণা ক‌রেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ কর‌ছে। সংঘ‌র্ষ এড়া‌তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হ‌য়ে‌ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ