spot_img

আর সময় নেই সরকারের : মির্জা ফখরুল

বর্তমান সঙ্কট থেকে উত্তরণের একমাত্র পথ, পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর সময় নেই সরকারের। এদের পেছনে আজরাঈল দাঁড়িয়ে গেছে। আর পার পাবেন না।

শনিবার (৩ জুন) নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমানের সপরিবারের বিরুদ্ধে ১/১১ অবৈধ সরকার কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় বাতিলকৃত সাজা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে দলটি।

মির্জা ফখরুল বলেন, এ আওয়ামী লীগের লক্ষ্য ছিল একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার। তারা এই লক্ষ্যকে বাস্তবায়িত করতে তারা কোর্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এজন্য তারা দলীয় সরকারে অধীনে নির্বাচনের ব্যাবস্থা করেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে মিথ্যা রায় দিয়েছে সরকার। এরা আদালত ব্যাবহার করে নির্বাচনে ফাঁকা মাঠ পেতে চায়। এ আশায় গুড়ে বালি। সেটা কখনো হবে না। এ দেশের মানুষ সেটা কখনো হতে দিবে না।

তিনি বলেন, মানুষ ভেবে ছিল বাজেট তাদের জন্য কোনো সুখবর থাকবে। কিন্তু ওই বিধিবাম। আল্লাহ করে এক, মানুষ ভাবে আরেক। সরকার মশকরা করছে। এটা নাকি গরিব বান্ধব বাজেট। যার আয় নেই তাকেও নাকি ২ হাজার টাকা আয়কর রিটার্ন দিতে হবে।

‘এই হাইকোর্ট থেকেই আমান, টুকু খালাস পেয়েছিলেন, ওই মামলাগুলো উজ্জীবিত করে তাদের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে। একই মামলায় আওয়ামী লীগ নেতা মায়াকে খালাস দেয়া হয়েছে। এরা কারা, এরা সবাই আওয়ামী লীগের নেতা।’

সামনে কোরবানি ঈদ, একজন শ্রমিক বলছে আমরা একদিন গোশত খাইতে চাই, কিন্তু কিভাবে খাবে এ কথা জানিয়ে তিনি বলেন, তারা আদা মসলা কিনবে কি করে। এই সরকার দেয়ালের লিখন পড়ে না। সাধারণ মানুষের কথা ভাবে না। এখন এরা সুবোধ সেজেছে। ভালো পোশাক পরে, এসি রুমে বসে থাকছে বলে দেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে।

‘এদের এখন একটু মাথা ব্যাথা শুরু হয়েছে, ভিসা নীতি নিয়ে। মার্কিন বলেছে সুষ্ঠু নির্বাচন না করলে ভিসা থেকে বঞ্চিত হবেন।’

মহাসচিব বলেন, মিথ্যা মামলা দিয়ে, মাথা ফাটিয়ে এরা কি আমাদেরকে আটকে রাখতে পেয়েছে? নেতাকর্মীরা তখন উচ্চস্বরে বলে না। এদেরকে পদত্যাগ করতে হবে। বর্তমান সঙ্কট থেকে উত্তরণের একমাত্র পথ পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আর সময় নেই সরকারর। এদের পেছনে আজরাঈল দাঁড়িয়ে গেছে। আর পার পাবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ