spot_img
spot_img

‘বন্দে মাতরম’ নিয়ে মুখোমুখি মুসলিম পার্সোনাল ল বোর্ড ও শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই রাজ্যের সব স্কুল ও মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছেন শুভেন্দু অধিকারী।

এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। অবিলম্বে এই আদেশ প্রত্যাহার অথবা অন্তত মুসলিম ছাত্রছাত্রীদের এই গান গাওয়া থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

তবে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে থাকতে হলে ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’-এর প্রতি সম্মান দেখাতেই হবে।

এক বিবৃতিতে বোর্ডের মুখপাত্র ড. এস কিউ আর ইলিয়াস বলেছেন, কোনো ছাত্র বা ছাত্রীকে তার ধর্মীয় বিশ্বাসের পরিপন্থি কোনো গান বা লেখা আবৃত্তি করতে বাধ্য করা মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সবার জন্য জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক হবে।

তিনি বলেন, “যদি এই দেশে বাঁচতে চান, তাহলে আপনাদের অবশ্যই ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’ গাইতে হবে।”

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, ‘বন্দে মাতরম পুরো দেশের জাতীয় সংগীত। এটি শুধু আমার, আপনার, কোনো রাজ্য বা কোনো নির্দিষ্ট ধর্মের নয়। এটি জাতীয় সংগীত। বিষয়টি নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ থাকা উচিত নয়।’

সূত্র: এনডিটিভি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ