spot_img
spot_img

আফগান সৈন্যরা ‘স্বয়ংসম্পূর্ণ’ হলে মার্কিন সেনাদের পুরোপুরি প্রত্যাহার করব: বাইডেন

মার্কিনপন্থী আফগান সরকারের সেনাবাহিনী ‘স্বয়ংসম্পূর্ণ’ হয়ে উঠলে সে দেশ থেকে আমেরিকান সৈন্যবাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২ জুলাই) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বাইডেন।

বাইডেন বলেন, আফগানিস্তানের সেনাবাহিনী যাতে দেশের ‘নিরাপত্তা’ রক্ষা করার মতো শক্তিশালী হয়ে উঠতে পারে সেজন্য আফগান জনগণের উচিত নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা। আফগান সৈন্যরা ‘স্বয়ংসম্পূর্ণ’ হয়ে উঠলে আমরা আমাদের সেনাদের পুরোপুরি প্রত্যাহার করব।

বাইডেন আরও বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরও কিছু মার্কিন সেনা দেশটিতে থেকে যাবে।

গতকাল শুক্রবার আফগানিস্তানে বৃহত্তম বিমান ঘাঁটি বাগরাম থেকে সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা। দেশটিতে এটি ছিল আমেরিকার সর্ববৃহৎ সেনা ঘাঁটি। এখানে হাজার হাজার তালেবান সদস্যকে আটক করেও রেখেছিল আমেরিকা।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ