spot_img

“ইমারাতে শরইয়্যাহ হিন্দ” এর আমীর নির্বাচিত ‍হয়েছেন আল্লামা আরশাদ মাদানী

দারুল উলুম দেওবন্দের সদরুর মুদাররিসীন আল্লামা আরশাদ মাদানী ভারতের দীনি সংগঠন “ইমারাতে শরইয়্যাহ হিন্দ” এর ৫ম আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আল্লামা মুফতি সালমান মানসুরপুরী নায়েবে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ জুন) ভারতের দিল্লিতে সংস্থাটির আমীর নির্বাচন সভা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সবার সর্বসম্মতি ও মুফতি আবুল কাসেম নোমানীর অনুমোদনক্রমে আমীর ও নায়েবে আমীর হিসেবে এ শীর্ষ দুই আলেমকে নির্বাচন করা হয়।

প্রথমে ইমারাতে শরইয়্যাহ হিন্দের আমীর হিসেবে আল্লামা আরশাদ মাদানীর নাম ঘোষণা করেন মাওলানা মাহমুদ মাদানী। এরপর বৈঠকে উপস্থিত সকলেই তাদের নাম ঘোষণা করতে থাকেন। এদিকে আল্লামা আরশাদ মাদানী নিজের বয়স ও অন্যান্য দায়িত্বের কারণে নিজের অক্ষমতা প্রকাশ করেন।

সবশেষে ইন্ডিয়া ইমারাতে শরইয়্যার আমীর নির্বাচন অনুষ্ঠানের সভাপতি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী আমীর হিসেবে আরশাদ মাদানীর নাম ঘোষণা করে নায়েবে আমীর হিসেবে আল্লামা সালমান মনসুরপুরীর নাম ঘোষণা করেন। দেওবন্দ মুহতামিমেরর এই ঘোষণার পর সকলেই সম্মাতি প্রদান করেন।

দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি আল্লামা মাহমুদ মাদানী, মাওলানা আবদুল আলিম ফারুকী, মাওলানা নেমাতুল্লাহ, মাওলানা রহমাতুল্লাহ কাশ্মীরি, মুফতি আহমদ দেওলা, মাওলানা সৈয়দ আসজাদ মাদানী, আসাম রাজ্যের প্রধান বিরোধী দলীয় নেতা মাওলানা বদরুদ্দীন আজমল, মাওলানা সৈয়দ আশহাদ রশিদী প্রমূখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ