spot_img
spot_img

তাইওয়ানের পার্লামেন্টে ভাষণ দিলেন ন্যান্সি পেলোসি; ক্ষুদ্ধ চীন

চীনা হুমকির মুখে রাতে তাইওয়ানে নেমে বুধবার (৩ জুলাই) সকালে দেশটির পার্লামেন্টে গেছেন আমেরিকার স্পিকার ও দেশটির ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি। পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন যে আমেরিকা ও তাইওয়ানের মধ্যে সংসদীয় আদান-প্রদান তিনি আরো বাড়াতে চান।

একই সাথে তার বক্তৃতায় তিনি তাইওয়ানকে “বিশ্বের অন্যতম মুক্ত সমাজ” আখ্যায়িত করেছেন। তাইওয়ানের পার্লামেন্টে আমেরিকার অন্যতম এই শীর্ষ নেতাকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং।

তবে তার এ সফরের প্রতিবাদ জানাতে বেইজিংয়ে আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে কূটনৈতিক নানা পাল্টা পদক্ষেপ নিচ্ছে চীন।

চীনের সরকারি বার্তা সংস্থার খবর অনুযায়ী আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ করেছেন চীনের ভাইস ফরেন মিনিস্টার।

তিনি বলেছেন, আমেরিকাকে তার ভুলের মূল্য দিতে হবে এবং ওয়াশিংটনকে পেলোসির সফরের প্রতিক্রিয়া সামাল দিতে বাস্তব পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ