spot_img
spot_img

কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে মাছের ঘেরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) রাত সাড়ে ১০ টায় ২ শিশুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার আগে ইসমাইল ও রোজা খেলাধুলা শেষে বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে যায়। পরে তাদের না দেখে স্বজনরা খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ওই মাছের ঘেরের পাড়ে তাদের জামা-কাপড় দেখতে পান পরিবারের লোকজন। দুই শিশু মাছের ঘেরে পড়ে গেছে এমন ধারণা করে স্থানীয়রা পানিতে নেমে পড়েন। পরে শিশুদের খুঁজতে বেড় জাল দিয়ে অন্তত আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ