spot_img

আহত নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ছাত্রলীগের হামলায় আহত গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন শেষ করে হাসপাতালে যান বিএনপি মহাসচিব।

এসময় তিনি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসা সম্পর্কে অবহিত হোন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সমাজসেবাবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম প্রমুখ।

এর আগে বুধবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নুরুল হক নুর মারধরের শিকার হন বলে অভিযোগ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ