দুই বছর আগে আফগানিস্তানের কাছে লজ্জা জনক পরাজয়ের পর দেশটিতে বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধ যান ফেলে রেখে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যাওয়ার আগে এসব যুদ্ধ সরঞ্জামের অধিকাংশই নষ্ট করে যায় আমেরিকার সৈন্যরা। ফেলে রেখে যাওয়া এসব যুদ্ধ সরঞ্জামের মধ্যে থেকে প্রায় ২ হাজারেরও বেশি সামরিক যান মেরামত করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।
মঙ্গলবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
এসব সরঞ্জাম মেরামতে অংশ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পেশাদার কর্মী ও প্রকৌশলীরা।
আফগানিস্তানের বালখ প্রদেশের আল-ফাথের ২০৯ তম আর্মি কর্পসের প্রযুক্তিগত ম্যানেজার আব্দুল আজিজ কলিমুল্লাহ বলেন, “আমরা প্রায় ২ হাজার ৪৩২ টি ছোট বড় যুদ্ধ যান মেরামত করেছি।”
আল-ফাথের ২০৯ তম আর্মি কর্পসের মুখপাত্র সেদিকুল্লাহ নুসরাত বলেন, বর্তমানে আফগানিস্তানে কোন যুদ্ধ পরিস্থিতি নেই। তবে দেশের সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ও অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে এসব যানবাহন ব্যাবহার করা হবে।
২০৯ তম আর্মি কর্পসের অধিনায়ক নকিবুল্লাহ আজিজি বলেন, আমাদের দেশের সন্তানরা ধ্বংস হয়ে যাওয়া এসব যানবাহন মেরামত করছে যা ভবিষ্যতে আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও জনগণকে বহিঃ শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে।”











