অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলের রামাল্লাহ শহরের কাছে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ওই ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উত্তর রামাল্লাহর জালাজোন শরণার্থী শিবিরের কাছে গাড়িতে থাকা দুই ফিলিস্তিনিকে লক্ষ্য করে মূহুর্মুহু গুলি চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলী বাহিনী।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা বলেছে, নিহতদের একজনের নাম বাসেল কাসেম বাসবোস (১৯) এবং অপরজন ২১ বছরের তরুণ খালেদ ফাদি আনবার। এছাড়া ইসরাইলী বাহিনীদের গুলিতে রাফাত হাবাস (১৯) নামের এক তরুণ আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা।











