বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

বিরল সফরে রাশিয়ায় গেছেন সিআইএ প্রধান

রাশিয়া এবং আমেরিকার সম্পর্ক নিয়ে কূটনৈতিক মহলে বেশ উদ্বিগ্ন কাজ করে সবসময়। তবে এবার রাশিয়া এবং আমেরিকার মধ্যকার সম্পর্কে কিছুটা উন্নতি হবে বলে আশা করে হচ্ছে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মঙ্গলবার (২ নভেম্বর) বিরল এক সফরে রাশিয়া গেছেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর পরিচালক উইলিয়াম বার্নস।

বুধবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পারস্পরিক অবিশ্বাস ও বিরোধের দীর্ঘ ইতিহাস সত্ত্বেও উভয় পক্ষই উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা অব্যাহত রাখতে চায়। এই সফরে বিষয়টি নতুন করে সামনে উঠে এসেছে।

রাশিয়ায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, উইলিয়াম বার্নস আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে মঙ্গলবার ও বুধবার মস্কোতে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য রুশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

বৈঠকের ব্যাপারে বিস্তারিত না জানালেও রাশিয়ার নিরাপত্তা পরিষদের পক্ষ থেকেও সিআইএ পরিচালকের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ