spot_img

করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ পাঁচ ও নারী দুজন। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৮০ জনে।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৫৬ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭০ হাজার ২০৮ জনে দাঁড়িয়েছে।

জানা যায়, দেশের সরকারি ও বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৫৮টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এক কোটি তিন লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ