spot_img
spot_img

সুচির দলের এমপির ১৭৩ বছরের কারাদণ্ড

অং সান সুচির দলের এক সাবেক এমপিকে ১৪৮ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি দলের ওই এমপির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিল। আদালতে তা প্রমাণ হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়।

৫২ বছরের উইন মিন্ট হ্লাইং আগে থেকেই অন্য এক অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নতুন করে কারাদণ্ড পাওয়ার পর এখন তার মোট দণ্ডের মেয়াদকাল দাঁড়িয়েছে ১৭৩ বছরে।

অং সান সুচির সরকার কিংবা তার দলের মধ্যে সবথেকে দীর্ঘকালীন কারাদণ্ড পাওয়ার ঘটনা এটাই। গত সোমবার আদালত এই মামলার রায় দেয়।

সূত্র : আল-জাজিরা
spot_img
spot_img
spot_img

সর্বশেষ