spot_img
spot_img

জাতিসঙ্ঘে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হচ্ছে না তালেবান সরকারকে

জাতিসঙ্ঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য এখনই সুযোগ দেওয়া হচ্ছে না তালেবান সরকারকে। বুধবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ক্রেডেনশিয়ালস কমিটিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জাতিসঙ্ঘে সুইডেনের রাষ্ট্রদূত আনা এনেস্ট্রম সাংবাদিকদের বলেন, ক্রেডেনশিয়ালস কমিটিতে সদস্যরা আফগানিস্তানের পক্ষ থেকে কারা প্রতিনিধিত্ব করবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া স্থগিত করেছে।

কমিটির বৈঠকে মিয়ানমারের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এর ফলে আফগানিস্তানের তালেবান ও মিয়ানমারের সামরিক সরকার জাতিসঙ্ঘে অধিবেশনে এখনই তাদের দেশের পক্ষে প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছে না।

নয় সদস্য বিশিষ্ট জাতিসঙ্ঘের ক্রেডেনশিয়ালস কমিটি সদস্য দেশগুলোর প্রতিনিধিদের বিষয়ে নিরীক্ষণ করে এবং এর ভিত্তিতে জাতিসঙ্ঘের অধিবেশনে প্রতিনিধিদের অংশগ্রহণ করার সুযোগ দেয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ