spot_img

নিশিরাতের সরকার চোখে দেখে না, কানেও শোনে না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নিশিরাতের ভোটচোর এই সরকার চোখে দেখে না, কানেও শোনে না। জনগণকে নিয়ে তারা ভাবেনা- এজন্য তারা জনগণের ভোটের কোনো প্রয়োজন মনে করে না।

তিনি বলেন, বিদেশে গেলে প্রমাণ হয়ে যাবে খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছে, এই ভয়েই বর্তমান অবৈধ সরকার তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে বরিশাল জিলা স্কুল মাঠে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনার আচার-আচরণ প্রমাণ করে আপনি অবৈধ প্রধানমন্ত্রী। আপনি কানের চিকিৎসার জন্য বিদেশ যান অথচ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছেন না, এটা আপনার স্বৈরাচার মনোভাবের প্রকাশ।

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মো: শাজাহান ওমর বীর উত্তম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মাদ মজিবর রহমান সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ