spot_img
spot_img

পাকিস্তানের দাবি ভিত্তিহীন ও উস্কানিমূলক : আফগানিস্তান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান কর্তৃক আরোপিত আফগানিস্তানের মাটিতে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) অস্তিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

গত সোমবার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে পাকিস্তানের এই ধরনের দাবিগুলি উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে দাবি করে বলা হয়েছে, টিটিপির কেন্দ্রগুলি পাকিস্তানের অভ্যন্তরে রয়েছে যা প্রমাণিত। এমন প্রমাণের অস্তিত্ব থাকা সত্ত্বেও পাকিস্তানি কর্মকর্তাদের এই ধরনের দাবি দুই প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আফগানিস্তানের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, অন্য দেশের ভূখণ্ডে হামলা করার অধিকার কোন দেশের নেই। পৃথিবীর কোনো আইনেই এ অধিকার দেয় না। ইসলামী ইমারাতের যথেষ্ট বাহিনী রয়েছে এবং তারা শত্রুর বিরুদ্ধে যে কোন ধরনের ব্যবস্থা নিতে পারে।

তিনি আরো বলেন, আফগানিস্তান পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তাই পাকিস্তানের কর্মকর্তাদের তাদের বক্তব্যের ব্যাপারে সতর্ক হওয়া উচিত।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন,কাবুল যদি আফগানিস্তানের অভ্যন্তরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের আস্তানাগুলো ভেঙে ফেলার জন্য কিছু না করে তবে ইসলামাবাদ সেখানে হামলা করতে পারে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ