spot_img
spot_img

আফগানিস্তানের বিদ্যুৎ ও কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী ইরান, চীন ও রাশিয়া

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের বিদ্যুৎ ও কৃষি খাতে বিনিয়োগের জন্য ইরান, রাশিয়া ও চীনের ব্যবসায়ীরা তাদের প্রস্তুতির ঘোষণা জানিয়েছেন।

গত মঙ্গলবার (৩ জানুয়ারি) আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুস সালাম আখুন্দজাদা জাভাদ গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন।

তিনি বলেন, “আফগানিস্তানের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতার জন্য ইরান, রাশিয়া ও চীনা ব্যবসায়ীরা ইসলামী ইমারাতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজির সাথে একটি বৈঠক করেছেন। এই বৈঠকে ব্যবসায়ীরা বিদ্যুৎ ও কৃষি খাতে বিনিয়োগের জন্য তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন।”

তিনি আরো বলেন, ইরানের ব্যবসায়ীরা আফগানিস্তানের বহির্মুখী কৃষি খাতের বিষয়ে বেশ আগ্রহী। তারা আফগানিস্তানের জলসীমার কাছাকাছি জমিগুলোতে বিনিয়োগ করতে চায়। পাশাপাশি আরো কিছু প্রতিবেশী দেশ আফগানিস্তানের কৃষি, পশুসম্পদ এবং শিল্প কর্মসূচিতে বিনিয়োগের জন্য আবেদন করছে।

তিনি জোর দিয়ে বলছেন, “ব্যবসায়ীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার জন্য মন্ত্রণালয় যথাসাধ্য চেষ্টা করবে।”

সূত্র: এভিএ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ