রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৪ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ১৩১ পিস ইয়াবা, ১৯৩ গ্রাম ৬৫ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি ১২৫ গ্রাম গাঁজা, ৫ লিটার দেশি মদ ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।











