spot_img
spot_img

করোনায় বিশ্বে আরও সাড়ে ৭ হাজারের মৃত্যু; শনাক্ত ১৬ লাখ

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাত হাজার ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে ৬০ লাখ এক হাজার ৪৯৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৪ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন। এনিয়ে বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৯৩৯ জনে।

এসময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৭ হাজার ১৭২ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ২৮ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ