spot_img

মৌলভীবাজারে জুম’আর নামাজে সিজদারত অবস্থায় বৃদ্ধের ইন্তেকাল

মৌলভীবাজারের কুলাউড়ায় জুম’আর নামাজে সিজদারত অবস্থায় হারুন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ ইন্তেকাল করেছেন। তিনি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৪ মার্চ) উপজেলার রবিরবাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের মুসল্লিরা জানান, জুম’আর নামাজে সিজদারত অবস্থায় হারুন মিয়া হঠাৎ করে ঢলে পড়েন। নামাজ শেষে তাকে স্থানীয় চিকিৎসক মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় ইন্তেকালের খবর নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ