spot_img
spot_img

আফগানিস্তানের বিশেষ অভিযানে দায়েশের ৬ সদস্য নিহত

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী কর্তৃক বিশেষ অভিযানে হেরাত প্রদেশের পশ্চিমাঞ্চলে দায়েশের ৬ জন সদস্য নিহত হয়েছে।

আজ শনিবার (৪ মার্চ) হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেন।

হেরাত গভর্নরের মুখপাত্র জানান, শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান চালায় দায়েসের একটি ঘাটিতে। এ সময় উভয় পক্ষ থেকে গুলি বর্ষণ হয়। এতে দায়েসের ৬ জন সদস্য নিহত হয়।

তিনি আরও বলেন, দায়েসের ঘাঁটি থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ দায়েসের প্রধান কমান্ডার ক্বারী ফাতেহের নিহত হওয়ার কথা জানান। কাবুলে বিদেশী কূটনৈতিক মিশন, মসজিদসমূহ ও সাম্প্রতিক বিভিন্ন হামলা সরাসরি ফাতেহের নির্দেশে করা হয়েছিল।

উল্লেখ্য, গত মাসে ভারতীয় উপমহাদেশের দায়িত্বে থাকা দায়েস প্রধান ইজাজ আমীন আহাঙ্গার ও তার দুই কমান্ডার আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়। এছাড়াও সাম্প্রতিক দিনগুলিতে বিদেশীসহ বেশ কয়েকজন দায়েশ সদস্যকেও আটক করা হয়।

সূত্র: আফগানিস্তান টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ