spot_img
spot_img

বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি আমেরিকা : চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় পারমাণু হুমকির উৎস এবং দেশটির অবশ্যই তাদের নিরাপত্তা নীতি পুনর্বিবেচনা করতে হবে।

শুক্রবার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাও নিং বলেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় পরমাণু হুমকির উৎস। দেশটির উচিত তাদের পারমাণু নীতির বিষয় সতর্কতার সাথে পুনর্বিবেচনা করা। নিরস্ত্র করার জন্য তাদের বিশেষ ও প্রাথমিক দায়িত্ব সযত্নে পালন করা। একইভাবে জাতীয় নিরাপত্তা নীতিতে পরমাণু অস্ত্রের ভূমিকা হ্রাস করা এবং তাদের পারমাণবিক ঝুঁকি কমাতে অর্থপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া উচিত।

মাও জোর দিয়ে বলেন, চীনের কথিত পারমাণু হুমকির ব্যাপারে জল্পনা-কল্পনা আমেরিকার নিজস্ব পারমাণু অস্ত্রের মজুদ বাড়ানোর একটি অজুহাত মাত্র।

মার্কিন কৌশলগত কমান্ডের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ফেব্রুয়ারির শুরুতে বলেছিল, আমেরিকার চেয়ে চীনের স্থলভিত্তিক আইসিবিএমের বেশি লাঞ্চার রয়েছে।

প্রকাশনার লেখকরা উল্লেখ করেন যে আমেরিকার কিছু আইনপ্রণেতা চীন ও রাশিয়াকে মোকাবেলায় দেশটির পারমাণু সম্ভাবনা বাড়ানোর আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ