spot_img
spot_img

বিদ্রোহীদের হাতে মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত

মিয়ানমারে সেনাদের অভিযানের সময় পাল্টা গুলি চালিয়ে একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করলো দেশটির বিদ্রোহী গ্রুপ কাচিন ইন্ডেপেন্ডেন্স আর্মি-কেআইএ।

সোমবার (৩ মে) সকালের দিকে কাচিন প্রদেশের মোমাউক শহরের একটি গ্রামে ওই হেলিকপ্টার ভূপাতিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছে, সোমবার সকালের দিকে কাচিন প্রদেশের মোমাউক শহরের একটি গ্রামে বিদ্রোহীদের ঘাটি লক্ষ্য করে দু’টি হেলিকপ্টার নিয়ে হামলা চালায় সেনাবাহিনী। এসময় প্রতিহতের চেষ্টা করে কেআইএ সদস্যরা। পরে তাদের গুলিতে বিধ্বস্ত হয় একটি হেলিকপ্টার।

তবে হেলিকপ্টার ভূপাতিত করার বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর তরফ থেকে কিছু জানানো হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ