spot_img
spot_img

খালেদা জিয়ার বিদেশ যাবার ব্যাপারে বিবেচনা করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে গিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। তবে তাঁর বিরুদ্ধে মামলার কারণেই তাঁকে আদালতে আসতে হতে পারে।

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর অনুমতির বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকার তাকে মুক্তি দিয়েছে। আমার মনে হচ্ছে, তাকে বিদেশ নিতে হলে অনুমতির জন্য আদালতে আসতে হবে।

মঙ্গলবার (৪ মে) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

তিনি বলেন, তারপরও আমি না দেখে বলতে পারছি না। খালেদা জিয়ার চিকিৎসা কতটুকু প্রয়োজন। তা বাংলাদেশে আছে কি-না, সব দেখে সরকার বিবেচনা করবে।

সোমবার (৩ মে) থেকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চায় তার পরিবার। ইতোমধ্যেই এ বিষয়ে পরিবার ও বিএনপির পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ