রেলসেতুতে ব্যবহার করা হয়েছে বাঁশের কঞ্চি। এ ঘটনা রীতিমতো ফেসবুকে ভাইরাল হয়েছে। হ’তা’শা প্রকাশ করেছে অনেকেই।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বান্নঘর এলাকায় ২১৫ নং রেলসেতু কাঠের অর্ধেক স্লিপার নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হওয়া স্লিপারের লোহার ক্লিপে নাট-বল্টুর বদলে দেওয়া হয়েছে বাঁশের কঞ্চি। এতে ঝুঁ’কি নিয়ে চলছে রেল। নাঙ্গলকোট রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে বান্নাঘর মাজার সংলগ্ন এলাকায় খালের উপর নির্মিত ঢাকা-চট্টগ্রাম রেলপথে ২১৫ নং রেলসেতু।
এ ঘটনায় নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল উদ্দিন দুঃখ প্রকাশ করে বলেছেন, এগুলো আমাদের দেখার সুযোগ নেই। এগুলো দেখার দায়িত্ব ফেনী পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টরের (পিডব্লিউআই)।
এ বিষয়ে রেলওয়ে ফেনী জোনের পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টরে রিগন চাকমা জানান, এতে ট্রেন চলাচলে কোনো ঝুঁ’কি নেই। এই ঘটনায় আমি লোক পাঠিয়ে ঠিক করে দিয়েছি।











