spot_img
spot_img

আল জাওয়াহিরীর ওপর হামলার ঘটনা তদন্ত করছে আফগান সরকার

আল কায়দা প্রধান ডাক্তার আয়মান আল জাওয়াহিরীর ওপর মার্কিন হামলার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

আজ (৪ আগস্ট) বৃহস্পতিবার এক বিবৃতিতে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার জানায়, ”গত ৩১ জুলাই কাবুলের একটি আবাসিক বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। হামলার দুই দিন পরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, মার্কিন সেনারা এই হামলায় আল কায়েদা প্রধান ডাক্তার আয়মান আল জাওয়াহিরীকে লক্ষ্যবস্তু করেছিল। কাবুলে আয়মান আল-জাওয়াহিরীর আগমন ও অবস্থান সম্পর্কে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাছে কোনো তথ্য নেই। ইমারাতে ইসলামিয়া সরকার গোয়েন্দা সংস্থাকে ঘটনার বিভিন্ন দিক নিয়ে ব্যাপক ও গুরুত্ব সহকারে তদন্ত করার নির্দেশ দিয়েছে।”

বিবৃতিতে আরো বলা হয়, ”আফগানিস্তানের মাটি থেকে আমেরিকাসহ কোনো দেশের জন্য হুমকি নেই। ইমারাতে ইসলামিয়া দোহা চুক্তি বাস্তবায়ন করতে চায়। আমেরিকা যে আমাদের ভূখণ্ডে আক্রমণ করেছে এবং সমস্ত আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে, আমরা আবারও এই পদক্ষেপের তীব্র নিন্দা করছি। এ ধরনের পদক্ষেপের পুনরাবৃত্তি হলে যেকোনো পরিণতির দায়ভার আমেরিকার ওপর বর্তাবে।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ