আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচাপরমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ এবং কৃষক লীগ দেশ ও মানবতার কল্যাণে সব সময় বাংলাদেশের জনগণের পাশে কাজ করে চলেছে। ডেঙ্গু রোগের ভাইরাসবহনকারী এডিস মশা নিধনের এই যুদ্ধেও আওয়ামী লীগ এবং কৃষক লীগসহ সব সহযোগী সংগঠন মাঠে একসাথে কাজ করছে।তবে এই এডিস মশার চেয়েও ভয়াবহ নাম বিএনপি।
শুক্রবার (৪ আগস্ট) ফার্মগেট খামারবাড়ী গোল চত্বরে কৃষক লীগের এডিস মশা নিধন ও সচেতনতা কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দেশের জনগণের দুর্দশা মুক্তিতে বিএনপির ভূমিকা কখনো ছিল না। তারা ব্যস্ত শুধুমাত্র দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে। এডিস মশা মানুষকে কামড়ায় আর বিএনপি মানুষ হত্যা করে।










