মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ষড়যন্ত্রের জবাব দিতে ছাত্রলীগকে সর্বদা প্রস্তুত থাকতে হবে: এনামুল হক শামীম

ষড়যন্ত্রের জবাব দিতে ছাত্রলীগকে সর্বদা প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।

তিনি বলেন, এতিমের টাকা মেরে খাওয়া সাজাপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়া ও দুর্নীতিবাজ তারেক রহমানরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের জবাব দিতে ছাত্রলীগকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

সোমবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। আর দেশরত্ন শেখ হাসিনার ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বইখাতা তুলে দিয়েছিলেন। দেশের সকল দুর্যোগে ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। করোনাকালে মানবতার পাশে ছিলো। কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছে। ছাত্রলীগ সব সময় প্রগতি ও উন্নয়নের জন্য অতীতের মতো কাজ করে জননেত্রীর হাতকে শক্তিশালী করবে। তবে এখনো দেশবিরোধীরা নানান ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগকে রুখে দাঁড়াতে হবে।

শামীম বলেন, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে পদত্যাগে বাধ্য করেছিলো ছাত্রলীগ। ২০০১ সালের প্রহসনের নির্বাচনে সারাদেশে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে সারাদেশে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্রলীগ। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলো ছাত্রলীগ। আমাদের সৌভাগ্য এককালের ছাত্রলীগ নেত্রী আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী। যিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ১৮ বার জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে রেকর্ড সৃষ্টি করে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে থেকে আজ পর্যন্ত মানুষের অধিকার আদায়ের সব আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং আছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ