spot_img
spot_imgspot_img

মৃত্যুশূন্য দিনে চট্টগ্রামে ৭ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন সাতজন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২৪৫ জনে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় সাতজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের চারজন ও উপজেলার তিনজন। এতে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৭ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে দুজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে দুজন ও চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে দুজনের করোনা শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ