spot_img

আগামী তিনদিন সারাদেশে আকাশ মেঘলা থাকতে পারে

আপাতত সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকলেও পরবর্তী তিনদিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

বুধবার (৩ নভেম্বর) সকালে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বাঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ