spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ১৪১ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (৩ নভেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার ১৪১ জনের কাছ থেকে ৭০৫.৬ গ্রাম ও ১ হাজার ১৬০ পুরিয়া হেরোইন, ১০ হাজার ৫৫৬ পিস ইয়াবা, ৩ কেজি ৫৪৫ গ্রাম ৩৬ পুরিয়া গাঁজা, ১২০ বোতল ফেনসিডিল, ৯টি ইনজেকশন ও ৮ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০১টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ