ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নিখিল চন্দ্র দেবনাথ (৮০)। তিনি জামালপুরের বাসিন্দা।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে মমেক করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।
অন্যদিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১১১ নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন।











