spot_img
spot_img

ইমরান খানের ওপর হামলা; নিন্দা জানালেন জাস্টিন ট্রুডো

পাকিস্তানের বিরোধীদলীয় নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর বন্দুক হামলার কঠোর নিন্দা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে এ ধরনের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়।

ইমরান ও পিটিআইয়ের আহত কর্মীদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক টুইটবার্তায় কানাডার প্রধানমন্ত্রী বলেন, ইমরান খান ও তার সমর্থকদের ওপর হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আমি দৃঢ়ভাবে এই সহিংসতার নিন্দা জানাচ্ছি। রাজনীতি, গণতন্ত্র ও সমাজ— কোথাও সহিংসতার কোনো স্থান নেই। আমি ইমরান ও আহত অন্যান্যদের দ্রুত আরোগ্য কামনা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ