spot_img
spot_img

খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে চেয়ারপারসন বাসভবনে সাক্ষাৎ করতে যান চীনের রাষ্ট্রদূত।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

তিনি জানান, প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটে সাক্ষাৎ শেষে রাত ৮টা ৫০ মিনিট বের হয়ে যান চীনের রাষ্ট্রদূত। এছাড়া চীনের পক্ষে থেকে খালেদা জিয়াকে একটি চীনের ঐতিহ্য দেয়ালে চিত্র উপহার দেয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ