spot_img
spot_img

জামিয়া বাবুনগরের শতবার্ষিকী সম্মেলনে আগামীকাল যারা বয়ান করবেন

৩ দিন ব্যাপী আন্তর্জাতিক শতবার্ষিকী ও দস্তারবন্দি সম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদরাসা।

গতকাল বুধবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে মাহফিল। জামিয়ার মুহতামীম হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সম্মেলনে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারি) মাহফিলের শেষ দিনে বয়ান করবেন, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ্-এর সচিব মাওলানা হানিফ জালান্দরী, জামিয়া হাটহাজারির মুহতামীম আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া, আল্লামা সুলতান যওক নদভী, মাওলানা জুনাইদ আল-হাবীব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী প্রমুখ।

এতে দেশ-বিদেশের বরেণ্য ওলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ আলোচনা করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ