spot_img
spot_img

চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার ইসলামী মহাসম্মেলন আগামী শনিবার

মাহবুবুল মান্নান


দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার সমর্থিত ও পরিচালিত অরাজনৈতিক ধর্মীয় সামাজিক সংগঠন “চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা” এর ব্যবস্থাপনায় ১০ম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আগামী শনিবার (৭ জানুয়ারি)শনিবার উপজেলার গাছবাড়ীয়া সরকারী কলেজ ময়দানে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার(৫জানুয়ারি) ইনসাফকে এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ।

সম্মেলনের প্রধান আলোচক আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।

এ ছাড়া কক্সবাজার জামেয়া ইসলামিয়া টেকনাফ এর মুহতামিম মুফতী কিফায়াতুল্লাহ শফিক, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি কুয়াকাটা ও আব্দুল্লাহ আল মারুফসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন আলোচনা করবেন বলে জানা গেছে।

চট্টগ্রাম-১৪(চন্দনাইশ)এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংগঠনের চেয়ারম্যান মাওলানা সাঈদুল হক ও মহাসচিব ইঞ্জিনিয়ার মাওলানা হুমায়ুন কবির চৌধুরী যথাসময়ে সবাইকে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ