৩ দিন ব্যাপী আন্তর্জাতিক শতবার্ষিকী ও দস্তারবন্দি সম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদরাসা।
গতকাল বুধবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে মাহফিল। জামিয়ার মুহতামীম হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সম্মেলনে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান করবেন, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মাওলানা খোরশেদুল আলম কাসেমী, মুফতীউল হারামাইন ও উম্মুল কুররা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ বিভাগের প্রধান শাইখ মুহাম্মাদ বিন মাতার আস-সিহলী, মুফতী রেজাউল করীম আবরার (ঢাকা), মাওলানা ইসমাইল খান (মেখল), মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী (ঢাকা) প্রমুখ।
এতে দেশ-বিদেশের বরেণ্য ওলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ আলোচনা করবেন।











