spot_img
spot_img

আগামী সপ্তাহে আফগান ইস্যুতে বৈঠক ডেকেছে রাশিয়া; উপস্থিত থাকবে পাকিস্তান, ভারত ও চীন

পাকিস্তান, ভারত ও চীনের নিরাপত্তা পরিষদের সচিবদের উপস্থিতিতে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে।

গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জমির কাবুলভকে উদ্ধৃত করে দেশটির টাস সংবাদ সংস্থা এ বিষয়টি নিশ্চিত করেছে।

জমির কাবুলভ বলেন, “আঞ্চলিক অংশীদাররা এ বৈঠকে আফগানিস্তান নিয়ে আলোচনা করবে।”

তবে তিনি বৈঠকের উদ্দেশ্য ও এই বৈঠকে আফগান নেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়ে কিছু বলেননি।

উল্লেখ্য, গত জুলাইয়ে জামির কাবুলভ পাকিস্তান ও আফগানিস্তান সফর করেন। কাবুলে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সাথে এক বৈঠকে তিনি বলেছিলেন, “রাশিয়া আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়।”

সূত্র: এভিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ