spot_img
spot_img

আফগানিস্তানের উন্নয়নে ২০০ মিলিয়ন রুপি বরাদ্দ করেছে ভারত

গত বুধবার ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, আফগানিস্তানের উন্নয়নের জন্য ২০০ মিলিয়ন ভারতীয় রুপি বরাদ্দ করা হয়েছে।

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের কাতারের প্রতিনিধি অফিসের প্রধান সোহাইল শাহীন বলেন, “আমরা আফগানিস্তানের উন্নয়নের জন্য ভারতীয় সহায়তার প্রশংসা করি। যা দুই দেশের মধ্যে সম্পর্ক ও বিশ্বাস বৃদ্ধিতে অবদান রাখবে।”

উল্লেখ্য; ভারত তালেবানের নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি না দিলেও টানা দ্বিতীয় বছর আফগানিস্তানে তার সমর্থন অব্যাহত রেখেছে। এছাড়াও নয়াদিল্লি বেশ কয়েকবার আফগান জনগণের সাথে ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দিয়েছে। পাশাপাশি দেশটিতে গম, ভ্যাকসিন ও মানবিক সহায়তা পাঠিয়েছে।

সূত্র: এভিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ