অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরজুড়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা গ্রেপ্তার অভিযান চালিয়ে প্রায় দুই ডজন ফিলিস্তিনিকে আটক করেছে।
এরমধ্যে ফিলিস্তিনের হারাকাতুল জিহাদ ইসলামীর একজন সিনিয়র নেতা রয়েছেন। ফিলিস্তিনের প্রিজোনার্স মিডিয়া অফিস আজ (রোববার) জানিয়েছে, ইহুদিবাদী সেনারা জেনিন শহরের কাছের আরাবা এলাকা থেকে ফিলিস্তিনের হারকাতুল জিহাদের নেতা খাদের আদনানকে আটক করে।
এদিকে, ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গত মধ্যরাতে ইহুদিবাদী সেনারা ৪৪ বছর বয়সী আদনানের বাসায় হানা দেয় এবং তার পরিবার পরিজনকে ভীত-সন্ত্রস্ত করে তোলে।
হারকাতুল জিহাদের এ নেতা সাম্প্রতিক বছরগুলোতে কয়েকবার আটক হয়েছেন এবং বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। প্রশাসনিক আটক আদেশের বিরুদ্ধে তিনি কয়েকবার আমরণ অনশন ধর্মঘট করেছেন।
পার্সটুডে











